ক্রুকড ফরেস্ট: পোল্যান্ডের বাঁকা গাছের রহস্যময় জঙ্গল


পোল্যান্ডের পশ্চিম প্রান্তে নোভ ক্রুজেনো (Nowe Czarnowo) গ্রামের কাছে রয়েছে একটি জঙ্গল, যার নাম ক্রুকড ফরেস্ট (Crooked Forest) বা বাঁকা জঙ্গল। এই জঙ্গলে প্রায় ৪০০টি পাইন গাছ রয়েছে, যার প্রতিটি গাছের গোড়া মাটির কাছাকাছি এসে অদ্ভুতভাবে উত্তর দিকে প্রায় ৯০ ডিগ্রি বেঁকে গেছে এবং তারপর আবার সোজা হয়ে উপরের দিকে উঠেছে। দেখতে মনে হয় প্রতিটি গাছ ইংরেজি 'J' অক্ষরের মতো রূপ নিয়েছে।

মানুষের কাজ নাকি প্রকৃতির রহস্য?

১৯৩০ সালের দিকে এই গাছগুলো রোপণ করা হয়েছিল। কিন্তু কেন এগুলো এভাবে বেঁকে গেল, তার কোনো সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ নেই। বিজ্ঞানীদের একাংশের মতে, গাছগুলো ছোট থাকার সময় হয়তো কোনো তীব্র তুষারঝড় বা বরফের চাপে এগুলো বেঁকে গিয়েছিল।

তবে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্বটি হলো—এটি মানুষের তৈরি। তৎকালীন সময়ে কাঠের তৈরি আসবাবপত্র বা জাহাজের বাঁকানো অংশ তৈরির জন্য হয়তো স্থানীয় কাঠমিস্ত্রিরা গাছগুলো ছোট থাকা অবস্থাতেই কোনো বিশেষ পদ্ধতিতে বাঁকিয়ে দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ায় তারা এই জঙ্গল ছেড়ে চলে যান এবং রহস্যটি চিরদিনের জন্য অপূর্ণ থেকে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ