Pritam Pedro (2026) Hindi Series S01 Review in Bangla


ভাবুন তো, প্রযুক্তি সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই—এমন একজন পুলিশ কর্মকর্তাকে হঠাৎ করেই পাঠিয়ে দেওয়া হলো সাইবার সেলে! নতুন পরিবেশ, নতুন চ্যালেঞ্জ, আর তার মধ্যেই সামনে চলে আসে এক চাঞ্চল্যকর অপহরণের মামলা। একজন প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে উদ্ধারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে।


এই কঠিন মিশনে তাঁর সঙ্গী হয় এক বিচিত্র স্বভাবের কিন্তু অত্যন্ত দক্ষ হ্যাকার। একেবারে ভিন্ন দুই মানুষের এই জুটি কি পারবে সময় ফুরিয়ে যাওয়ার আগেই সত্যের নাগাল পেতে? নাকি প্রতিটি পদক্ষেপেই তাদের জন্য অপেক্ষা করছে নতুন বিপদ ও চমক?


রহস্য, অ্যাকশন, হাস্যরস এবং দারুণ সব টুইস্টে ভরপুর এই সিরিজটি শুরু করলে শেষ না করে উঠে আসা কঠিন। যদি ভিন্ন স্বাদের ক্রাইম-থ্রিলার দেখতে পছন্দ করেন, তাহলে এটি আপনার ওয়াচলিস্টে রাখতেই পারেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ